আমার ঘরের চাবি পরেরই হাতে।
আমার ঘরের চাবি পরেরই হাতে।
কেমনে খুলিয়া সে ধন দেখবো চক্ষেতে।।
আপন ঘরে বোঝাই সোনা
পরে করে লেনাদেনা।
আমি হলাম জন্মকানা
না পাই দেখিতে।।
রাজি হলে দারোয়ানী
দ্বারা ছাড়িয়ে দেবেন তিনি।
তারে বা কই চিনি শুনি
বেড়াই কুপথে।।
এই মানুষে আছে রে মন
যারে বলে মানুষরতন।
লালন বলে পেয়ে সে ধন
না পাই চিনিতে।।
অমর পালঃ
আবদুল আলীমঃ
ষষ্টি দাস বাউলঃ
তিমির বিশ্বাসঃ
তরুন ক্ষ্যাপাঃ
প্রহ্লাদ ব্রহ্মচারীঃ 



